শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ মহাপরিদর্শকের বাড়িতে চুরি, এলাকায় চাঞ্চল্য

বাগেরহাটের আমলাপাড়া এলাকায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ মার্চ) গভীর রাতে ঝোড়ো বৃষ্টি ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাড়ির সীমানায় প্রবেশ করে। তারা বাড়ির বিদ্যুতের মূল লাইন থেকে মিটার পর্যন্ত সংযোগের তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের পরিমাণ প্রায় দুই কয়েল, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

পরিবারের সদস্যরা জানান, বৃষ্টির সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে চারপাশ অন্ধকার হয়ে পড়ে। এ সুযোগে চোরচক্র পরিকল্পিতভাবে কাজটি সম্পন্ন করে। বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলেও কৌশলে নজর এড়িয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার স্থানীয় কোনো ভাঙারি দোকানে বিক্রি করা হতে পারে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়