শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় ২০৫ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করছে পুলিশ। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইমরান হাসান (৪০) ও তেলীধান্যপুড়া গ্রামের আজগর আলীর ছেলে ইখলাছ হোসেন (৩৯)।

পুলিশ জানিয়েছে, গোপন খবর আসে উপজেলার খাজুরা বাজার শিবের মোড় বন্ধু মোটরসাইকেল শো-রুমের ভিতর কয়েকজন ব্যক্তি মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। এমন খবর শনিবার রাত সাড়ে ৮টার দিক খাজুরা পুলিশ ক্যাম্পর উপ-পরিদর্শক (এসআই) পিটু কুমার মণ্ডল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ সর্দার অভিযান চালান। এ সময় ইমরানের পকেট থেকে ১৩০ পিস ও ইখলাছের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন. রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়