শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ২৩ শতাংশ জমির মাটি কেটে নিয়েছে বিএনপি নেতা!

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আবু তালেব নামে এক ব্যবসায়ীর ২৩ শতাংশ জমি থেকে প্রায় ৪ লাখ টাকার মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে মাটি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করে গিয়াস উদ্দিন নামে এক বিএনপির নেতার বিরুদ্ধে এ অভিযোগ করেন ব্যবসায়ী। তার দাবি, বিএনপি নেতা তার কাছে ১ লাখ টাকা চাঁদা চেয়েছে। ওই টাকা না দেওয়ায় গিয়াস তার জমি থেকে রাতের অন্ধকারে ভেক্যু দিয়ে মাটি কেটে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির হস্তক্ষেপ চেয়েছেন।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাটি লুটের খবর পেয়ে রাতে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে পুলিশ গেলে অভিযুক্ত গিয়াস উদ্দিন পালিয়ে যায়। পরে পুলিশ চলে গেলে পুনরায় আবার মাটি নিয়ে যায় গিয়াস উদ্দিন।

ভুক্তভোগী তালেব সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও স্থানীয় বাসিন্দা। অভিযুক্ত গিয়াস একই উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে আবু তালেব বলেন, প্রায় ৪ বছর আগে আমরা গিয়াসের বাড়ির পাশে ২৩ শতাংশ জমি ক্রয় করি। এখন সেখানে বাড়িঘর করার পরিকল্পনা করেছি। এরমধ্যে গিয়াস আমার কাছে ১ লাখ টাকা চাঁদা চেয়েছে। তাকে ঈদের পর ৫০ হাজার টাকা দিবো বলেছিলাম। কিন্তু তিনি রাতের অন্ধকারে আমার জমি থেকে ভেক্যু দিয়ে প্রায় ৪ ফুট গর্ত করে মাটি কেটে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমি মাটি ফেরত চাই। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের বিষয়টি জানিয়েছি, তাদের দাবি তিনি কারো কথা শোনেন না। এজন্য আমি পানিসম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে বক্তব্য জানতে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের মোবাইলফোনে কল করলে তার সহধর্মিণী পরিচয়ে এক নারী কল ধরেন। গিয়াস বাসায় না থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে জানায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়