শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৯:৪০ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন কূপ উদ্বোধন, প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এ কূপ থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

শনিবার সকালে শ্রীকাইলের মখলিসপুর এলাকায় কূপটির উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত আমদানিনির্ভরতার কারণে দেশের জ্বালানি খাত ঝুঁকির মধ্যে পড়েছিল। ফলে বৈশ্বিক জ্বালানি সংকটের সময় দেশকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।

তিনি বলেন, “নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে আমরা জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা গেলে বৈশ্বিক সংকট মোকাবিলা করা সহজ হবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, আগের সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে দুর্বল করে রেখেছিল। বর্তমানে বাপেক্সের সক্ষমতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী পাঁচ বছরে দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে এবং সে চাহিদা দেশের নিজস্ব গ্যাসক্ষেত্র থেকেই পূরণের সক্ষমতা অর্জন করা সম্ভব হবে।

শ্রীকাইল গ্যাসক্ষেত্রের কূপ ৫ এর উপপ্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন বলেন, গত বছরের ২৮ সেপ্টেম্বর কূপটির খননকাজ শুরু হয় এবং চলতি বছরের জানুয়ারিতে তা শেষ হয়। এই কূপে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে।

তিনি জানান, নতুন কূপ চালু হওয়ায় শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন মোট ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার অপারেশনস পরিচালক রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক এবং প্রকল্প পরিচালক মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়