শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১০:১৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় অবৈধ কৃষিজমির মাটিকাটায় জরিমানা ও কারাদণ্ড

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর এলাকায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে দক্ষিণ বিজয়পুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার কাজে একটি এস্কেভেটর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তবে সেটি তাৎক্ষণিকভাবে জব্দ করে নিয়ে আসার সুযোগ না থাকায় জব্দ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় অভিযুক্ত বিজয় চন্দ্র পাল সুজন (৩০) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তিনি ওই এলাকার নিরঞ্জন চন্দ্র পালের ছেলে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, জনস্বার্থে কৃষিজমির মাটিকাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়