শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে সালিস, ভ্যানচালককে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা

নিনা আফরিন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিপন (৩৫) নামের এক ভ্যানচালককে ৫০ জুতার বাড়ি ও পাঁচ হাজার টাকা জরিমানার মাধ্যমে স্থানীয়ভাবে সমঝোতা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিস বৈঠক বসিয়ে রায় দেন দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদার।

মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির উপস্থিতিতে অভিযুক্ত রিপনকে জনসম্মুখে ৫০ জুতার বাড়ি দেওয়া হয় এবং তার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি মীমাংসা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন এলাকায় একটি বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন ছিল। চারিপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখানে দাওয়াতে গিয়ে আত্মীয়তার সূত্র ধরে বাড়ির ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীকে ঝাপটে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন।

পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক বসানো হয়। ওই বৈঠকে অভিযুক্তের বিরুদ্ধে ৫০ জুতার বাড়ি ও পাঁচ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত দেওয়া হয়।

একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে এমন সালিস বৈঠক করার ঘটনায় এলাকায় আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ও স্থানীয় প্রভাবশালীদের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চাইছেন না বলে জানা গেছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়