শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১১:০০ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে শব্দদূষণের দায়ে ৭ যানবাহনের জরিমানা, জব্দ ১০ হাইড্রোলিক হর্ন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে ৭টি যানবাহনের চালককে পৃথক ৭টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে অভিযান চলাকালে বিভিন্ন যানবাহন থেকে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে গাড়ি চালকদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন,কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

অভিযানে জেলা পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়