শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৫:৫৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বালিয়াকান্দির বহরপুর বাজারে ভয়াবহ আগুন, পাটের গুদামসহ ২১ দোকান পুড়ে ছাই

সৈকত শতদল, জেলা প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাটের গুদাম, তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড় ও মুদিখানার দোকানসহ মোট ২১টি দোকান পুড়ে গেছে।

এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য- সোহেল রানা, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হয়েছেন। আহতরা বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাজার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বাজারে কোনো পানির পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। ফলে ক্ষতির পরিমাণও বেড়েছে।

পাট ব্যবসায়ী মিলন সিকদার বলেন, “আমার গুদামে ২০০ মণের বেশি পাট ছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।”

এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, “পাটের গুদামের পাশে থাকা একটি তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া আশপাশে পুকুর না থাকায় দূরের দুটি পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে।”

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়