শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

মিজান লিটন : চাঁদপুরের হাজীগঞ্জে দেশীয় অস্ত্র ও পিকআপ নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার।

এই সংক্রান্ত পুলিশ মিডিয়া সেল থেকে দেয়া তথ্যে জানাগেছে, শুক্রবার (৬ মার্চ) দিনগত রাত আনুমানিক ১টার দিকে হাজীগঞ্জ থানা পুলিশ সংবাদ পায় কুমিল্লা থেকে ডাকাতদল হাজীগঞ্জ বাজারে ডাকাতি করার জন্য পিকআপ নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের পূর্ববাজার ব্রিজের পাকা সড়কের ওপর চেক পোস্ট বসানো হয়।

সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলীপ চন্দ্র দাস সহ পুলিশ সদস্যরা গাড়ি তল্লাশি চালু রাখেন।

রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে টাটা ব্র্যান্ডের নীল রংয়ের ছোট পিকআপ আটক করেন। তখন পুলিশের টের পেয়ে পিকআপে থাকা ডাকাত দলের সদস্য দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে এএসআই দিলীপ চন্দ্রা সাহা সঙ্গীয় ফোর্সসহ ডাকাত দলের সদস্য লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সোনাপুর গ্রামের বাবুল হোসেন এর ছেলে মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লা মুরাদ নগর থানার খুরুইল গ্রামের মৃত খলিলের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫) ও একই জেলার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. মহসীন মিয়া।

উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে-একটি ধারালো রাম দা, চাপাতি, ছুরি, টাটা ব্র্যান্ডের নীল রংয়ের পিকআপ, লোহার কাটার, তিনটি লোহার রড, একটি লোহার শাবল, পুরাতন তিনটি সুতি গামছা, পাঁচটি ধারলো সার্ফ কোম্পানির ব্লেড ও তিনটি কালো রংয়ের মাস্ক।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার বলেন, এই ঘটনায় থানায় মামলা হবে।পরবর্তীতে আসামীদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়