শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফের স্পিডবোটের আঘাতে বাংলাদেশি জেলে আহত, নিখোঁজ ১

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা নদীতে মাঝ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের স্পিড বোটের ধাক্কায় মো. মোরশেদ নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় নৌকা থেকে পড়ে আরও এক বাংলাদেশি জেলে নিখোঁজ রয়েছেন।

বুধবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তের ওপরে ভারতের অভ্যন্তরে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

আহত মোরশেদ শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মনিরের ছেলে। নিখোঁজ ব্যক্তির নাম মো. ফকির (৩০), তিনি ওই গ্রামেরই চাঁদ মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলেরা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পদ্মা নদীর চরে মাছ ধরছিলেন। এ সময় ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের একটি টহল দল স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে মোরশেদ নৌকা থেকে নদীতে ঝাঁপ দিলে বিএসএফের স্পিডবোটটি তার গায়ের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এতে বোটের পাখার আঘাতে তার শরীরের বিভিন্ন স্থান কেটে যায়। আহত অবস্থায় তিনি ফিরে আসতে পারলেও মো. ফকির এখনো নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জেলেরা ভারতের ভেতরে মাছ ধরতে গেলে বিএসএফের ধাওয়ার মুখে পড়েন। এতে একজন আহত হয়ে ফিরে এসেছেন এবং একজন নিখোঁজ আছেন। তবে বিএসএফ কাউকে আটক বা আহত করার কথা অস্বীকার করেছে। নিখোঁজ জেলের পরিবারও এখন পর্যন্ত বিজিবি ক্যাম্পে কোনো লিখিত অভিযোগ দেয়নি। বিজিবি পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়