শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১০:৫৩ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাম্পত্য কলহের’ জেরে স্ত্রীর হাতে খুনের শিকার স্বামীর মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের রামুতে ‘দাম্পত্য কলহের’ জেরে স্ত্রীর হাতে খুনের শিকার স্বামীর মৃতদেহ তিনদিন পর তালাবদ্ধ ভাড়া বাসার ভিতর থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বুধবার (৪ মার্চ) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।

নিহত বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল ( ২৫ ) উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে।

ঘটনার পর থেকে তার স্ত্রী তাহেরা বেগম আঁখি পলাতক রয়েছে। তার বাবার বাড়ী রামুর খুনিয়াপালং এলাকায়।

মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, বাদল পেশায় ইজিবাইক চালক। স্বামী-স্ত্রী দুইজনেই টিকটকার হিসেবে সামাজিকভাবে পরিচিত। বুধবার সকালে তারা যে ভাড়া বাসা থাকতো সেটার ভিতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় মেঝের বিছানায় বাদলকে লেপ ও বালিশ চাপা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়।

মৃতদেহে আঘাতের ধরণ ও সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিক ধারণার তথ্য দিয়ে তিনি বলেন, অন্তত ৩/৪ দিন আগে বাদলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এতে পঁচন ধরায় মৃতদেহ বিকৃত হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, পরিবারের অমতে বাদল টিকটকার আঁখিকে বিয়ে করায় স্বজনরা বিষয়টি মেনে নেননি। এই নিয়ে বিরোধের জেরে বাদল তার স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকতে শুরু করেন। গত ৪ মাস আগে স্বামী-স্ত্রী ওই ভাড়া বাসায় উঠে। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়ায় প্রায় সময় কলহ লেগে থাকতো।

গত ৩/৪ দিন আগে রাতে দুইজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী তাহেরা বেগম আঁখি ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায় বলে স্থানীয়দের তথ্যের বরাতে জানান মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, পলাতক স্ত্রীকে গ্রেপ্তার করা গেলে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বিকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়