শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১০:৫১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলি সহ রোহিঙ্গা পাঁচ ডাকাতকে আটক করেছে র‌্যাব

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে উখিয়ার বালুখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলি সহ রোহিঙ্গা পাঁচ ডাকাতকে আটক করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হল, মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মঙ্গলবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকায় জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় কতিপয় সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় জড়ো হওয়ার খবর পায় র্যাব। পরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিঋে যায়।

পরে আটকদের দেহ তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ২ টি বন্দুক, ৭ টি গুলি, ২ টি ছোরা, ৪ টি ধারালো বিশেষ ধরণের রিং।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান, র‌্যাব এ সহকারি পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়