শিরোনাম
◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুয়াগঞ্জ বাজারে হাইওয়ের উপর অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ, ৮ ব্যবসায়ীকে জরিমানা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ও মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ অস্থায়ী কাঁচাবাজার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন।অভিযান পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

বুধবার (০৪ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সুয়াগঞ্জ বাজার এলাকায় হাইওয়ের ওপর স্থাপিত অস্থায়ী কাঁচাবাজারে এ বিশেষ অভিযান চালানো হয়।

প্রশাসন জানায়, মহাসড়কের ওপর অবৈধভাবে দোকান বসানোর ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। একই সঙ্গে রমজানকে কেন্দ্র করে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রির চেষ্টা করছেন এমন অভিযোগের প্রেক্ষিতে বাজার মনিটরিং জোরদার করা হয়।

অভিযানকালে ৮টি দোকানের মালিককে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে মহাসড়কের ওপর দোকান না বসানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রমজানে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই সিরাজুল মোস্তফা, সুয়াগঞ্জ বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়