শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে পাঠাগারের উদ্বোধন 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বউ পড়তে উৎসাহিত করার লক্ষ্যে পাঠাগারের উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে গ্লোরী মডেল স্কুলে এ পাঠাগারের উদ্বোধন করা হয়। 

জানা যায়, সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও রেলস্টেশনে মানুষকে বই পড়তে উৎসাহিত করার লক্ষ্যে ছোট পরিসরে পাঠাগার স্থাপন করা হয়। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্লোরী মডেল স্কুলে পাঠাগার করার জন্য বই বিতরণের মধ্য দিয়ে পাঠাগারের উদ্বোধন করা হয়। 

এসময় তরুণ উদ্ভাবক ও সাউদার্ন ইউনিভার্সিটির গবেষক তৌহিদুল ইসলাম, কবি ও সাংবাদিক মোস্তাক আহমেদ মনির, সহজপাঠ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আতিফ আসাদ, গ্লোরী মডেল স্কুলের পরিচালক আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম, রাশিদুল হাসান মিতুন, শাহনাজ পারভীনসহ শিক্ষক, সুধিজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঠাগার নির্মাণে শিক্ষকদের হাতে বই তুলে দেয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়