শিরোনাম
◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৫:২৬ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুর ভ্রাম্যমান আদালতে দুই দালালের কারাদণ্ড 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মহিলা দালালের এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে  শেফালি আক্তার এবং সুমি আক্তার নামে দুই জন দালাল কে প্রমানসহ আটক করে এই কারাদণ্ড প্রদান করা হয়। 

উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সম্প্রতি মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম দেখা দিয়েছে বলে কতৃপক্ষের নজরে এসেছিল এবং বিভিন্ন সুত্র থেকে মৌখিকভাবে অভিযোগ পাওয়া যাচ্ছিল। মৌখিক অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুই জন দালালকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়