শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৯:৪২ সকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা বিসিকের সেমাই রপ্তানি হচ্ছে ভারত ও মধ্যপ্রাচ্যে

ঈদ উপলক্ষে কুমিল্লা বিসিকে (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) উৎপাদিত সেমাই যেত বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, জামালপুরসহ ২২টি জেলায়। এবার কুমিল্লা বিসিকের সেমাই যাচ্ছে দেশের বাইরে মালয়েশিয়া, সৌদি আরব ও ভারতের আসামে। 

কুমিল্লা বিসিক সূত্রে জানা যায়, কুমিল্লা বিসিকের ১০টি কারখানায় সেমাই উৎপাদন করা হয়। সেগুলো হচ্ছে, খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজ, কুমিল্লা ফ্লাওয়ার মিল, গাউছিয়া ফুড, আরব সুইটস, সততা বেকারি, মেট্রো কনফেকশনারি, রিয়াজ ফ্লাওয়ার মিল ও মক্কা কনজুমার অ্যান্ড ফুড প্রোডাক্টস প্রভৃতি। কারখানা গুলোতে বাংলা, বার্মা চিলি ও লাচ্ছা নামের তিন প্রকারের সেমাই উৎপাদন করা হয়।

কুমিল্লা বিসিকের খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজে গিয়ে দেখা যায়, মেশিনে গলগল শব্দে বাংলা সেমাই উৎপাদন করা হচ্ছে। সেই সেমাই রুমের ভেতরে শুকানো হচ্ছে। ঈদ বাজারের চাহিদা মেটাতে দ্রুত প্যাকেটজাত করছেন শ্রমিকরা। বেশি কাজ বেশি আয়, তাই তারাও উৎসবের আমেজে কাজ করছেন। ঘণ্টায় একজন শ্রমিক দুই থেকে আড়াইশ’ প্যাকেট করছেন। কেউ প্যাকেট, কেউ ওজন, কেউ মুখ লাগানোর কাজ করছেন। এদিকে নিচতলায় ভারতের আসামে পাঠানোর জন্য কভ্যার্ডভ্যানে সেমাইয়ের কার্টন তুলে দেওয়া হচ্ছে। 

কারিগর জাকির হোসেন ও মো. সৈকত বলেন, ঈদে সেমাইয়ের চাহিদা বেশি। তাই আমরা ক্রেতার চাহিদা মেটাতে রাতদিন কাজ করছি। ঈদে বাড়তি আয়ের জন্য সবাই উৎসবের আমেজে কাজ করছেন। 

কারখানার ইনচার্জ মো. কামরুজ্জামান কামরুল বলেন, সামনে ঈদ-উল ফিতর। বাজারে সেমাইয়ের প্রচুর চাহিদা রয়েছে। ক্রেতাদের চাহিদা মেটাতে দ্রুত কাজ করতে হচ্ছে। আমরা পণ্যের মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করি। 

খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ খন্দকার বলেন, আমরা এক যুগ ধরে মান সম্মত উপায়ে সেমাই তৈরি করি। এখানে সেমাই তৈরিতে কৃত্রিম কিছু ব্যবহার করা হয় না। আমাদেরও পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। এখন মালয়েশিয়া, সৌদি ও ভারতের আসামে যাচ্ছে।

কুমিল্লা বিসিকের মো. মুনতাসীর মামুন বলেন, কুমিল্লা বিসিকের খাদ্যসামগ্রীর সুনাম রয়েছে। তার একটি সেমাই। মান রক্ষায় আমরা নিয়মিত কারখানা পরিদর্শন করে থাকি। এখানে উৎপাদিত সেমাই ঈদ উপলক্ষে বিভিন্ন জেলায় যাচ্ছে। এছাড়া বিদেশেও রপ্তানি হচ্ছে। আমরা আশা করছি কুমিল্লা বিসিকের পণ্য বিশ্ব বাজারের অন্যান্য পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যাবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়