শিরোনাম
◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৫:৩২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে একটি মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।

সোমবার (২মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড়ে অবস্থিত ‘সন্তোষী মুড়ি মিল’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানায় সরেজমিন তদারকিকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ এবং নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ সময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়