শিরোনাম
◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১১:১৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় অবৈধ মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

আজিজুল ইসলামঃ বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের মান্দিয়া টুটা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মাটি খনন যন্ত্রের চালক সাব্বির হোসেন (১৮) এবং তার পিতা সাহাব উদ্দিনকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জরিমানা পরিশোধ না করলে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দুটি এস্কেভেটর, দুটি ড্রামট্রাক এবং একটি ট্রাক্টরসহ একটি ট্রলি জব্দ করা হয়। জব্দকৃত এসব যানবাহন থানায় রাখা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরাজহাট ইউনিয়নের কাকন মেম্বার দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ব্যবসা করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয়রা বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের কাছে অভিযোগও করেছেন। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা সভায়ও একাধিকবার আলোচনায় এসেছে বলে জানান তারা।

স্থানীয়দের দাবি, প্রশাসনের হস্তক্ষেপে মাঝে মধ্যে মাটি কাটার কার্যক্রম বন্ধ হলেও পরে আবারও তা শুরু করা হয়। তাদের অভিযোগ, মান্দিয়া টুটা এলাকায় ব্যক্তিমালিকানাধীন জমির পাশাপাশি সরকারি খাস জমি থেকেও মাটি কাটা হচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, মৌখিকভাবে নিষেধ করা সত্ত্বেও সেখানে মাটি কাটার কার্যক্রম চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

তিনি জানান, অভিযানের সময় অভিযুক্ত কাকন মেম্বারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে মাটি কাটার কাজে সহায়তাকারী হিসেবে দুইজনকে দণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিমানা পরিশোধ না করায় দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি বর্তমানে থানায় আটক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে দেওয়া কারাদণ্ড কার্যকর রয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়