শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১০:৫৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর শেখেরখীলে পুকুরের পা‌নি‌তে ডুবে শিশুর মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল পুকুরের পা‌নি‌তে ডুবে মোহাম্মদ জোবাইর মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) বিকা‌লে উপজেলার শেখেরখীল ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু জোবাইর মিয়া শে‌খেরখী‌লের ইউনিয়নের মাহামুদ উল্লাহর দোকান সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিম উদ্দিনের পুত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর থেকে জোবাইরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুর থে‌কে তা‌কে ডুবন্ত অবস্থায় থেকে দ্রুত উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়