শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সাড়ে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেপ্তার

মো: আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাই উপজেলায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ মো. শাহীন হোসেন (৩০) নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামে শাহীনের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি করে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। রাতেই উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (১ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। র‌্যাব-৪ এর সদস্য মো. মতিয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার শাহীনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়