শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় চুরি হওয়া অটোরিকশার মালিক শাহ আলমকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। হৃদয় প্রধান আসামি শাহ আলমের জামাতা। তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ভূঁইয়া রাস্তা এলাকায় অটোরিকশা চোর সন্দেহে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক চার ব্যক্তিকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

সংঘর্ষের জেরে লক্ষ্মীপুর–চাঁদপুর সড়কে আগুন জ্বালিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

পুলিশ জানায়, চোর সন্দেহে আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনা হামলাকারীদেরকে চিহ্নিত করে মামলায় আসামি করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, 'আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়