শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আমগাছে ঝুলন্ত মরদেহ, রাতের আঁধারে মনিরুলের রহস্যময় মৃত্যু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় মনিরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির উঠান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরুল ইসলাম শিবরামপুর এলাকার স্থায়ী বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির উঠানে থাকা একটি আমগাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন মনিরুল। সকালে তার ছেলের স্ত্রী উর্মি বেগম প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে ওড়না কেটে তাকে নিচে নামান। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে, ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম স্বল্পভাষী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার এমন মৃত্যুর খবরে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়