শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ভূমিকম্পে আতঙ্ক, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে এলাকাজুড়ে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা। তিনি বলেন, “জেলা শহরসহ জীবননগরেও ভূকম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে।”

হঠাৎ কম্পনে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাউন্টার ব্যবসায়ী জাকির হোসেন বলেন, “পুরো কাউন্টার কাঁপছিল। আমি আতঙ্কে বাইরে বের হয়ে যাই।”

একই সময়ে মসজিদে নামাজরত ছিলেন আব্দুল মোল্লা। তিনি জানান, “হঠাৎ ঝাঁকুনি শুরু হলে সবাই ভয় পেয়ে যায়। পরে বুঝতে পারি এটি ভূমিকম্প। অনেকেই মসজিদ থেকে দ্রুত বের হয়ে পড়েন।”

তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়