শিরোনাম
◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং তার অফিস সহায়ককে ঘুষের টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) স্থানীয় উপজেলার পিআইও অফিস থেকে তাদের আটক করা হয়। 

জানা যায়, দীর্ঘদিন উপজেলা অফিসে কর্মরত পিআইও প্রকল্প বাস্তবায়নের নামে সোনাগাজীতে হরিলুট চলে আসছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে দুদকের ৮ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে ধরে ফেলেন। 

দূর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ সাংবাদিকদের বিষয়টি  নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অভিযানের সময় ঘুষের ১ লাখ টাকাসহ তাদের আটক করা হয়। তিনি আরও জানান মোহাম্মদ আল সাঈদ এর আগে সোনাগাজীর বিভিন্ন প্রকল্প থেকে আরও ৫ লাখ টাকা নিয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি ব্রীজ নির্মাণে ১২ লাখ টাকা ঘুষ দাবী করেছিলেন। 

দুদকের এই কর্মকর্তা আরও জানান, অপরাধী আটক করা হয়েছে। কাগজপত্র তৈরীর কাজ চলছে, তাকে পুলিশে সোপর্দ করা হবে। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়