শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৩ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর বাজারে সার ও কীটনাশক দোকান পরিদর্শন, অনিয়মের মুচলেখা নেওয়া হয়েছে

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগর উপজেলায় সার ও কীটনাশক বাজারে বিশেষ অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন ও উপসহকারী কর্মকর্তা পাভেল রানা।

অভিযানে উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক দোকান পরিদর্শন করা হয়। সরকারি নিয়ম ও দিকনির্দেশনার বিরুদ্ধে যেসব অনিয়ম ধরা পড়ে, সেই সংক্রান্ত লিখিত মুচলেখা নেওয়া হয়েছে। অভিযানের মাধ্যমে দোকানদারদের সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের অনিয়ম না হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান, “কৃষি পণ্যের বাজার নিয়মিত পর্যবেক্ষণ আমাদের দায়িত্ব। আমরা নিশ্চিত করব যে, চাষি ও সাধারণ ক্রেতারা মানসম্মত সার ও কীটনাশক সহজলভ্য মূল্যতে পায়। যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, “চাষিদের স্বার্থ সুরক্ষায় এবং সঠিক মানের পণ্য পৌঁছে দিতে আমাদের অভিযান নিয়মিত থাকবে। দোকানদারদের সতর্ক করা হয়েছে যাতে তারা সরকারি নিয়মাবলী মেনে চলেন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়