শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে কুতুবদিয়ায় সাগরে ডাকাতের গুলিতে জেলে নিহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন কুতুবদিয়ার শাহাদত হোসেন (১৭) নামের এক জেলে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম কুতুবদিয়ার সাগরে মাছ ধরার সময় ডাকাতদল জেলেদের ফিশিং বোটে হামলা চালায়। এসময় তারা গুলি ছোড়ে। এতে শাহাদত গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১১টার দিকে উপকূলে বোট ফেরত এলে আহতকে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাদত হোসেন উত্তর ধুরুং মনছুর আলী হাজির পাড়ার মৃত মো. বাদশার ছেলে।

ফিশিং বোটের মালিক নাছির উদ্দিন জানান, তার ভাই জসিম উদ্দিনের বোটে ২০ জন মাঝি-মাল্লা মাছ ধরতে সাগরে যান। বুধবার দুপুরে ডাকাতদল বোটে হামলা চালায়। বোটে উঠতে ব্যর্থ হয়ে তারা গুলি ছুড়লে শাহাদত গুলিবিদ্ধ হন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়