শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের অভিযানে ধরা খেল মাদকচক্র: জীবননগরে হাজার ইয়াবা উদ্ধার

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার ৫নং হাসাদহ ইউনিয়নের পুরোন্দপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা শুকুর আলী, গ্রাম পুরোন্দপুর, হাসাদহ ইউনিয়ন, জীবননগর, রিপন চাকমা (৩২), পিতা সৈমাংপু চাকমা, মং চাকমা (২৫), পিতা মং পূজাইন।
পুলিশ জানিয়েছে, রিপন চাকমা ও মং চাকমা রাঙামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরোন্দপুর এলাকায় অবস্থানরত মাদক ব্যবসায়ীদের টার্গেট করে এ অভিযান চালানো হয়। তল্লাশির সময় তিনজনের দেহ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে জীবননগর থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়