শিরোনাম
◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বছরের শিশু কণ্যার বস্তাবন্দি লাশ উদ্ধার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ বাড়ী থেকে বেরিয়ে নিখোজের একদিন পর ঝিনাইদহের কালীগঞ্জে তাবাসসুম নামে সাড়ে ৪ বছরের এক কণ্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। করুন এ  মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছেন অনেকেই। শিশুটির পিতা মহেশপুর ভৈরবা এলাকার নজরুল হোসেন কালীগঞ্জে একটি দর্জির দোকানে ও মাতা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকুরী করেন। সেই সুবাদেই দির্ঘদিন ধরে তারা কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকতেন।

শিশুটির পরিবারের সদস্যরা জানায়, বুধবার দুপুর আড়াইটার পর শিশুটি বাড়ী থেকে বেরিয়ে নিখোঁজ ছিল। কিছু সময় পর থেকেই পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তার সন্ধান পায়না। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠে যাওয়ার সময় আব্দুল জব্বার বিদ্যালয়ের পেছনে একটি রক্ত মাখা বস্তা দেখতে পায়। এ সময় গ্রামের অন্নান্যদের ডেকে এনে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মুখ বাধা বস্তাটি খুলে শিশু তাবাস্সুমের  মরদেহ উদ্ধার করে।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, তাবাস্সুম নামে সাড়ে চার বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা শিশুটিকে হত্যার পর বস্তায় ভরে সেফটিক ট্যাংকে রেখেছে। তার মৃতুটি রহস্যজনক। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়