শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত অন্তত ১১

মাগুরায় ঈদের ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার ৮নম্বর ওয়ার্ড বিএনপির দু’গ্রুপে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় স্থানীয় বিএনপি অফিস ভাঙচুরের পাশাপাশি প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ তরিকুল ইসলাম সহ অন্তত ১১ গুরুতর আহত হয়েছে।

দলের বিভিন্ন সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে মাগুরা পৌরসভার ৮নং ওয়ার্ডের জন্য পৌর বিএনপির পক্ষ থেকে ৩শ জনের জন্যে ভিজিএফ কার্ড বরাদ্দ করা হয়।  বুধবার বেলা ১১ টার দিকে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন ওই কার্ড বরাদ্দের জন্যে ৮নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে যায়।  এ সময় বরাদ্দকৃত কার্ডের মধ্যে থেকে একটি অংশ দাবি করেন আবুল হোসেন আবু নামে একজন বিএনপি কর্মী।  কিন্তু ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলাম তাকে সেটি দিতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

এ বিষয়টি নিয়ে রাত ৮টার উভয় পক্ষ বাটিকাডাঙ্গা বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালে আবুল হোসেন আবু সমর্থিতরা ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ তরিকুল ইসলামকে কুপিয়ে মারাত্মক জখম করে। এছাড়া প্রতিপক্ষের হামলায় আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিন, রহিল সহ আরো ১০ জন কমবেশি আহত হয়।  আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।  খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক বলেন, এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যব এবং সেনা সদস্যদের টহল রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়