শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাচ বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাই, ভারতে পালিয়ে যাবার পথে আরো এক আসামি সুনামগঞ্জ সীমান্তে গ্রেফতার

সিলেট, প্রতিনিধি : ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের মামলায় চার্জশীট ভুক্ত (আদালতে দাখিলকৃত অভিযোগ পত্র) পলাতক আসামি জনিকে ভারতে পালিয়ে যাবার পথে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকা বড়ছড়া থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জনি, জেলার তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বড়ছড়ার গণি মিয়ার ছেলে।

সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম)  এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর তুরাগ থানা পুলিশকে গ্রেফতারের বিষয়টি অবহিত করা হয়েছে, বুধবার গ্রেফতার জনিকে তুরাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত,২০২৩ সালের ৯ মার্চ রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আলোচিত এ ছিনতাইয়ের ঘটনায় নিয়ে দেশ ব্যাপী তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় (মামলা নং ১০(৩) ২৩, ধারা ৩৯৫/৩৯৭/৪১২/৩৫) দ.বি মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পায় মিরপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগ।
মানি প্ল্যান্ট লিংক লিমিটেড নামের একটি সিকিউরিটি প্রতিষ্ঠানের গাড়িতে করে ওই টাকা বহন করা হচ্ছিল। বুথে টাকা লোড করতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল গাড়িটি। পথে একদল ছিনতাইকারি একটি মাইক্রোবাস আড়াআড়ি দাঁড় করিয়ে টাকা বহনকারী গাড়িটি থামায়। এরপর মাইক্রোবাস থেকে ১২ থেকে ১৫ জন স¦শস্ত্র ছিনতাইকারি ফিল্মি ষ্টাইলে নেমে গাড়ির দরজা অস্ত্রেও মুখে খুলে ফেলেন। ছিনতাইকারিদের একজন নিজেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেন।
ছিনতাইকারি চক্রের সদস্যরা মানি প্ল্যান্টের কর্মীদের চড়-থাপ্পড় ও কিল ঘুষি মেরে টাকাভর্তি চারটি ট্রাংক ছিনিয়ে নিয়ে বীরদর্পে সটকে পড়েন।

ওই মামলায় ইতিপুর্বে ১৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের ১২ জনই আদালতে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যেও ভিক্তিত্বে উদ্ধার করা  হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা, ছিনতাইয়ের ২০ লাখ টাকায় কেনা একটি বিলাস বহুল চার চাকার গাড়ি।

ওই মামলায় চার্জশীট ভুক্ত পলাতক দুই আসামির মধ্যে জনিকে মঙ্গলবার রাতে তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে গ্রেফতার করেন।

২০২৫ সালের ১৯ জানুয়ারি ডাচ-বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাই ঘটনায় জড়িত ১৫ ছিনতাই কারির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে  চার্জশিট (অভিযোগ) দাখিল করেছেন মিরপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগের তদন্তকারি অফিসার ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়