শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল কোর্টের বিরুদ্ধে দোকানীদের প্রতিবাদ

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী বাজারের যানজট নিরসন, ফুটপাত দখল এবং ভাসমান দোকান তুলে দেওয়ার জন্য আজ সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

এ সময় দােকানিদের দোকানের সামনে ঝুলানো মালামাল এবং দোকানের সামনে সাজানো মালামালের পসরা অপসারণ করার চেষ্টা করে প্রশাসন। এমনকি রাস্তার পার্শ্বে বসা ভাসমান দোকানীর মালপত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক গণ অপসারণের চেষ্টা করলে ব্যবসায়ীদের সাথে বাকবিতন্ডা বাঁধে প্রশাসনের। এক পর্যায়ে বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদ শুরু করে। এ সময় দ্রুত স্থান ত্যাগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও সঙ্গে থাকা আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক সদস্যরা।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, ঈদকে সামনে রেখে তারা তাদের দোকানের সামনে এবং উপরে মালপত্র ঝুলিয়ে পসরা সাজায়। প্রতিবছরই তারা এরকমভাবে বেচাকেনা করে থাকে। এতে কারও কোনো অসুবিধা হয়না কখনো। এবার এসিল্যান্ট মোবাইল কোর্ট দিয়ে তাদের সাথে এমন পরিবেশ সৃষ্টি করায় তারা প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, যানজট নিরসনে এবং ফুটপাতের দখল এবং ভাসমান দোকান তুলে দেওয়ার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে এসিল্যান্ট। এ সময় বাধার সম্মুখীন হলে তারা চলে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়