শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে ৩ অসাধু সার ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ৩ অসাধু সার ব্যবসাীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

গত দুই দিনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার সরেজমিনে এই অসাধু সার ব্যবসায়ীদের উপস্থাপন করলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভ’মিঃ) ইসতিয়াক আহাম্মেদ সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২(৩) ধারায় বিভিন্ন অংকে সার ব্যবসায়ীদের অর্থদন্ড প্রদান করেনে । দন্ডিতরা হলেন, উপজেলার ১০ রাণীপুকুর ইউপি’র বোর্ডহাট বাজারের মৃতঃ লোকমান আলী এর ছেলে সার ব্যবসায়ী আলতাফ হোসেন (৪৮) । তাকে  ১ হাজার টাকা অর্থদন্ড প্রদানের আদশে দেয়া হয়েছে। একই ইউপি’র শিমুলতলা বাজারের মোতাহার হোসেন এর ছেলে সার ব্যবসায়ী মিজানুর রহমান রুবেল (৪৫) কে  ১৫ হাজার টাকা এবং ৯ মঙ্গলপুর ইউপি’র মঙ্গলপুর বাজারের ইয়াছিন আলী এর ছেলে সার ব্যবসায়ী সালমান  হোসেন (৪০) ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদানের আদেশ দেয়া হয়েছে।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার জানান, কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্তিম সংকট দেখিয়ে কৃষকদের মাঝে বেশি দামে সার বিক্রি করছে। এই অপরাধ বন্ধ করতে মোবাইলকোর্ট অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়