শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধ ২৬টন ইউরিয়া সার আটকের অভিযোগ

তপু সরকার হারুন, শেরপরঃ শেরপুরের নকলায় সরকারি নীতিমালা তোয়াক্কা না করে অবৈধভাবে সার মজুত ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে ২৬ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। ২২ ফেব্রোয়ারী দুপুরে নকলা বাজারের কৃষি ব্যাংকের সামনে থেকে ‘মেসার্স নুসরাত পরিবহন’ নামক একটি ট্রাক তল্লাশি করে এই সার উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যমতে, ঢাকা মেট্রো-ট-২৪-৪০৮৪ নম্বর প্লেটের ওই ট্রাকটি আশুগঞ্জ সার
কারখানা থেকে বিএডিসি ও বিসিআইসির স্টিকার ব্যবহার করে নকলায় আসে। ট্রাকে থাকা প্রায় ২৬ টন ইউরিয়া সারের স্বপক্ষে চালক বা সংশ্লিষ্ট কেউ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, নকলা বাজারের সার ব্যবসায়ী ৫২০ বস্তা ইউরিয়া সার মেসার্স শহিদুল এন্টারপ্রাইজ নাম ও

৪৬০ বস্তা ইউরিয়া, মেসার্স সৃজন এন্টার প্রাইজ এর নামে অবৈধভাবে এই সারগুলো মজুত করে কৃষকদের কাছে চড়া মূল্যে বিক্রির পায়তারা করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি প্রথমে একটি স্থানে লোড-আনলোড করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুনরায়
অন্য জায়গায় সারের বস্তাগুলো সরানোর সময় জনমনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয়
গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে চালক ও সারের মালিক কোনো সদুত্তর দিতে পারেননি। সারগুলো আশুগঞ্জ থেকে অবৈধ পথে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে অবহিত করা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
ঘটনাস্থলে পৌঁছে সারের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়