শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন এক যুবক

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক।

এ বিষয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে রাশেদকে দুধ রাখা অ্যালমিনিয়ামের একটি বড় ডেকচির (পাত্র)মধ্যে বসে পড়তে দেখা যায়। এরপর তার মা একটি মগ দিয়ে রাশেদের মাথায় দুধ ঢালেন।

এ দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোষ্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়।

খোঁজ নিয়ে জানাগেছে রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে।

গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে রাশেদ তার নিজ বাড়িতে বসে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে নামাজ পড়তে গিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, আমি গত ২ বছর ধরে অনলাইনে জুয়া খেলি। এই জুয়া খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকার দেনা হয়েছি। এই দেনার কারনে দীর্ঘ দিন ধরে নানা ধরনের হতাশায় ভূগছিলাম। তারপর পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরবে যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।

রাশেদ আরো বলেন,আমি সকল যুবক ভাইদের অনুরোধ করবো আপনারা এই সর্বনাশা জুয়া কেউ খেলবেন না। এই জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়।আপনারা যারা এই জুয়া খেলেন তারা এ পথ থেকে ফিরে আসুন।

এ দিকে রাশেদের এই জুয়া খেলা থেকে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।রাশেদের পাশের বাড়ির জলিল গাজী বলেন, রাশেদ জুয়া খেলে ধারদেনা হয়ে দীর্ঘ দিন ধরে হতাশায় ভূগছিলেন। এখন জুয়া ছেড়ে দিয়ে সৌদি যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়