শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি বন্ধ করলো সড়কে চাঁদাবাজি   

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ সড়কে চাঁদা তোলা হচ্ছে, এমন খবর পেয়েই স্ব-শরিরে উপস্থিত হয়ে চাদাবাজদের অবৈধ টোল আদায় বন্ধ করলেন ঝিনাইদহ -৪ আসনের এমপি মাওঃ আবু তালিব। শনিবার সকালে তিনি ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে ইজিবাইক, ইন্জিন চালিত ভ্যান ও আলমসাধু থেকে চাদাবাজদের অবৈধ চাঁদা আদায় বন্ধ করেন। এ সময় তিনি শ্রমজীবী মানুষের ওপর চলা দীর্ঘদিনের জুলুম অবৈধ চাদা আদায় বন্ধসহ কঠোর হুশিয়ারী দেন। 

জানা যায়, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এক শ্রেনীর লোকজন টোল আদায়ের নামে জোরপূর্বক চাদা আদায় করে আসছিল। শনিবার সকালে শহরের মেইন বাসষ্টান্ডে চাদা আদায়ের খবর পেয়ে সেখানে হাজির হন এমপি আবু তালিব। তিনি তাৎক্ষনিক অবৈধ রশিদ জব্দ করে চাদা তোলা বন্ধ করেন।

এমপি আবু তালিব বলেন, প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে একটি টাকাও আদায় করা যাবে না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল,শহরের বিভিন্ন জায়গায় ভ্যান, রিকশা ও ইজবাইক, আলমসাধু,নছিমন থেকে প্রভাবশালী একটি চক্র প্রতিদিন চাঁদা আদায় করে আসছিল। এদিন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে চাঁদা আদায়কারীদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু আদায়কারীরা সরকারি অনুমোদন দেখাতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে চাদা তোলা বন্ধের ঘোষণা দেন।

আবু তালিব আরো বলেন, খেটে খাওয়া মানুষের ঘামের টাকায় পকেট ভারী করার দিন শেষ। এখন থেকে কোনো চাঁদাবাজ এই স্ট্যান্ডে আসবে না। যদি কেউ জোর করে টাকা আদায় করতে চায়, তাকে সরাসরি প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

এদিকে নির্বাচিত হয়েই চাদাবাজ উচ্ছেদে নতুন এমপির বাস্তবসন্মত নেওয়া ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয়, ইজিবাইক, ভ্যান ও, রিকশা চালকরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়