শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অবস্থান, পতাকা উত্তলন-স্লোগান

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পতাকা উত্তলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে  নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। ২০ ফেব্রুয়ারী শুক্র সন্ধ্যায়  ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে প্রায় ৩০ জন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে কার্যালয়ের সামনে পতাকা হাতে আওয়ামীলীগের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ সময় তারা “শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখলে নিলাম”সহ বিভিন্ন স্লোগান দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রায় ১মিনিট ১৩সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, গত জুলাই গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট ভাংচুর হওয়া আওয়ামী লীগ অফিসে কয়েকজন অবস্থান নেয় ৷ 

এসময় ৩০-৩৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মী দঃ বাজার আওয়ামী লীগের কার্যালয়ের সমানে অবস্থান নিয়ে স্লোগান দেয়৷ এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের একাধিক নেতা দাবি করেন, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও কীভাবে তারা উপজেলা সদরে   মিছিল ও অবস্থান কর্মসূচি করতে পারে—তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রশাসনের কাছে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) টমাস বড়ুয়া বলেন ইফতারের আগ মূর্হতে ছাত্রলীগের কিছু নেতা কর্মী জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছিল৷ খরব পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের টিম গিয়ে কাউকে পাওয়া যায়নি৷ তবে এখানে কেন আওয়ামী লীগের কার্যালয় নেই৷ আওয়ামী লীগের কার্যালয় বর্তমানে রড সিমেন্টের দোকান রয়েছে৷ বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে৷ ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে ৷ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়