শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংরক্ষনের জন্য হিমাগার স্থাপনের দাবী লিচু চাষীদের

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে এবারেও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। প্রকৃতির ডাকে ইতিমধ্যে প্রতিটি গাছ মুকুলে মুকুলে ছেয়ে যাবার কারণে, বাগান পরিচর্চা করে ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের লিচু চাষীরা। লিচু চাষীদের দাবী লিচুর পচন রোধ ও দীর্ঘ সময় ধরে বাজারজাত করতে মৌসুম শুরুর আগেই লিচু সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপন কোরা হোক।

দিনাজপুর জেলা শহরের নিকটবর্তী উপজেলা বিরল। এ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৫৫৮ হেক্টর জমিতে গড়ে উঠেছে বিভিন্ন প্রজাতির লিচু বাগান। বিশেষ করে মাধববাটী ও রবিপুর এলাকায় দেশের উৎকৃষ্টমানের লিচু উৎপাদন হয়ে থাকে। যেমন বোম্বাই, মাদ্রাজী, বেদানা, চায়না-থ্রি, চায়না-টু ও কাঁঠালি জাতের লিচুর ফলন ভালো হয়। এই উপজেলার লিচু সু-স্বাদু ও উন্নত মানের হওয়ায় লিচুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। এবারে প্রতিটি গাছে গাছে লিচুর পর্যাপ্ত মুকুল দেখা দিয়েছে। তাই লিচু চাষীরা এবার বেশী লাভের আশায় দিন-রাত লিচু গাছের পরিচর্চা করে চলছেন।
লিচু চাষীরা জানান, লিচু খ্যাত এ উপজেলায় লিচু সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় প্রতি লিচু মৌসুমে বিপুল পরিমান লিচু নষ্ট হয়ে যায়। ফলে প্রতিবারে ক্ষতিতে পড়তে হয়। তাই এবার লিচু উৎপাদন মৌসুমের আগেই লিচু চাষীদের ক্ষতির হাত থেকে বাঁচাতে সরকারি ভাবে একটি লিচু সংরক্ষণাগার বা হিমাগার তৈরী করা হোক।

লিচু চাষী মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, এবারেও প্রায় প্রতিটি গাছ মুকুলে ছেয়ে গেছে। তাই মুকুল এবং গাছ যেন ঠিকমত রস পায়, তার জন্য প্রতিদিন গাছের গোড়ায় পানি দেওয়া হচ্ছে। গাছ এবং মুকুল ঠিক রাখতে স্প্রেদিয়ে বালাই নাশক বিভিন্ন প্রকার ঔষুধ ছিটানো সহ বিভিন্ন ভাবে পরিচর্যা করা হচ্ছে।

লিচু ব্যবসায়ী আফছারুল ইসলাম জানান, লিচু সিজনে লিচু নষ্ট হবার ভয়ে আমরা অল্প সময়ের মধ্যে লিচু গুলো বাজার জাত করে থাকি। ফলে অনেক সময় আমরা সঠিক দাম পাইনা। হিমাগারের মাধ্যমে আমরা যদি এই লিচুগুলো কিছুদিন সংরক্ষণ করতে পারতাম, তাহলে কৃষকরা বেশী লাভবান হতে পারতো। তাই সকারের কাছে আমার অনুরোধ আমাদের এলাকায় যেন লিচু সংরক্ষনের জন্য একটি হিমাগার স্থাপন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, আমরা আমাদের পক্ষ থেকে লিচু চাষীদের সব রকমের পরামর্শ দিয়ে আসছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়