শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে ছত্রাক নাশক ও রং মিশ্রণ করে ভুট্রা ভাঙ্গানোর অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা 

মিজান লিটন: চাঁদপুর হাসিনা আটা মিলে ছত্রাক নাশক ভুট্টায় রং মিশ্রন করায় ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে শহরের পুরাণবাজার রয়েজ রোড এলাকার সাবেক কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে হাসিনা আটা মিলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩শ বস্তা ছত্রাকনাশক ও রং মিশ্রিত ভুট্টা পাওয়া যায়। পরে ছত্রাকনাশক ও প্রলেপকৃত ভূট্টাগুলো ধ্বংস করা হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। এসময় চাঁদপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফ হোসেন, সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মানিক মিয়া, চাঁদপুর সদরের সহকারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোঃ আবুল হোসেন, ক্যাবের সদস্য বিপ্লব সরকারসহ চাঁদপুর সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী জাহিদ জানান, আমরা সিরাজগঞ্জ থেকে ভুট্টাগুলো চাঁদপুরে এনেছি। এগুলো বিক্রয় নিষেধ তা আমরা জানা ছিল না।

জাতীয় ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগীয় যৌথ অভিযান পরিচালনা করা হয়। আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটি ভুট্টার মিলের সন্ধান পাই। এখানে এসে দেখি  ভুট্টার যে বীজ তার বিভিন্ন ছত্রাকনাশক রং ও অন্যান্য প্রলেপ মিশিয়ে যেটা বীজ হিসেবে ব্যবহার করার কথা, সেটা তিনি ভাঙ্গিয়ে গো খাদ্য হিসেবে ব্যবহার করছেন। এটি মারাত্মক অপরাধ। এটি মানুষের স্বাস্থ্য এবং পশুর স্বাস্থ্য উভয়ের জন্য ক্ষতিকর।এখানে আনুমানিক ৩শ' বস্তার মতো পেয়েছি। আর ছত্রাকনাশক ও প্রলেপকৃত ভূট্টাগুলো ধ্বংস করা হয়, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়