শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে পালানোর পথে বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৪ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাকে (৪৫) মালয়েশিয়া বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে।

বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোল্লাবাড়ির মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা গোপনে দেশ ছেড়ে মালয়েশিয়া পালানোর জন্য রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে থানায় আইনি প্রক্রিয়া শেষে বিল্লাল হোসেন মোল্লাকে গাজীপুর ডিবি পুলিশে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ডিবি দক্ষিণ) ওসি সৈয়দ মিজানুর রহমান বলেন, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়