শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৬ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে কন্যাসন্তানের জন্ম, নাম রাখা হলো ‘বেগম খালেদা জিয়া’

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পরে পরিবারের সিদ্ধান্তে নবজাতকের নাম রাখা হয় বেগম ‘খালেদা’ জিয়া। ঘটনাটি ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম নবজাতক ও তার মাকে দেখতে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে যান। 

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা সহ আরো অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোট দিতে এসে হঠাৎ প্রসববেদনা শুরু হয় মোছা. আম্বিয়া খাতুনের। পরিস্থিতি বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ভোটকেন্দ্রেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

পরে পরিবার ও স্বজনেরা নবজাতকের নাম রাখেন  বেগম খালেদা’ জিয়া। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্মসনদ, নগদ অর্থ সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় পোশাক এবং একটি শুভেচ্ছা সনদপত্র প্রদান করা হয়।

নবজাতকের মা মোছা. আম্বিয়া খাতুন এবং বাবা মো. শরিফ আলীর বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে, পশ্চিম পাড়া (দর্গাতলা বাজার সংলগ্ন) এলাকায়।

ভোটের দিনের ব্যস্ততার মাঝেও এমন ব্যতিক্রমী ঘটনায় এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা ঘটনাটিকে স্মরণীয় একটি দিন হিসেবে দেখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়