শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খড়াশুনি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। শুক্রবার ওই গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো-মৃত বরকত আলী শেখের ছেলে আব্দুল আলিম (৪০), মৃত আছির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৫০), মাহবুব হোসেনের ছেলে টিটু হোসেন (৩০) ও নাজিম উদ্দিন (৩৩) এবং মৃত শমসের আলীর ছেলে মুদাচ্ছের হোসেন (৫০)সহ ৭ জন।

স্থানীয়রা জানায়, আহতরা নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রসুলের সমর্থক। সম্প্রতি ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসুর সমর্থকদের সাথে গোলাম রসুলের সমর্থকদের বিরোধ চলছিলো। শুক্রবার নলডাঙ্গা বাজার থেকে ফেরার পথে দক্ষিণপাড়া মোড়ে পৌছালে হাসানুজ্জামান হাসুর সমর্থক আব্বাস, মন্নু, কিয়ামদ্দি, জিল্লু, শাওনসহ আরও কয়েকজন গোলাম রসুলের সমর্থকদের উপর হামলা চালায়। সেসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে মোট ৭ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসু স্বৈরাচার আওয়ামী লীগের লোকজন নিয়ে দল গঠন করেছে। যারা এতদিন আওয়ামী লীগ করেছে তারাই এখন বিএনপি সেজে আমার নেতাকর্মীদের উপর হামলা করছে। যারা বিএনপি দাবী করছে তারা এর আগে আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজীম আনারের সাথে দল করেছে তার ছবিও আমাদের কাছে রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফীন বলেন, মারামারির সংবাদ শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আমাদের কাছে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়