শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোটসঙ্গী জামায়াত প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার অভিযোগ, ‘আল্লাহ তোমার কাছে ইনসাফ চাই’—সারোয়ার তুষার

মাহবুব সৈয়দ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-২ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) জোটসঙ্গী জামায়াত প্রার্থী আমজাদ হোসাইনের বিরুদ্ধে আবারও অভিযোগ তুলেছেন। নির্বাচনের আগের দিন রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রচারণা চালানোর সমালোচনা করে লিখেছেন, “আল্লাহ তোমার কাছে ইনসাফ চাই।”

সারোয়ার তুষারের অভিযোগ, জোটের সিদ্ধান্ত অনুযায়ী আমজাদ হোসাইনের প্রার্থিতা প্রত্যাহার করার কথা থাকলেও তিনি তা করেননি। বরং এখনো দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অথচ জোটের একমাত্র বৈধ প্রতীক হিসেবে ‘শাপলা কলি’তে প্রচারণা চালানোর কথা ছিল।

ফেসবুক পোস্টে সারোয়ার তুষার লেখেন, তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে ফোন ও বার্তার মাধ্যমে জানানো হচ্ছে যে কিছু লোক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইছে। তিনি দাবি করেন, বিষয়টি সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর ভাষায়, “আমজাদ ভাই চাইলে এই গোপন ভোট চাওয়া থামাতে পারতেন। তিনি থামালেন না। আফসোস! আল্লাহ তোমার কাছে ইনসাফ চাই।”

এর কয়েক ঘণ্টা আগে আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া হচ্ছে এবং প্রচার করা হচ্ছে যে তিনি নাকি অন্য একজনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। তিনি একে “ডাহা মিথ্যা প্রচার” বলে দাবি করেন।

সারোয়ার তুষার নরসিংদী-২ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, জোটের একমাত্র বৈধ প্রতীক ‘শাপলা কলি’। এর বাইরে অন্য কোনো প্রতীকে ভোট চাওয়া হলে তা বিভ্রান্তিকর প্রচারণা হিসেবে গণ্য করতে হবে। তিনি সংশ্লিষ্টদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

এ বিষয়ে আমজাদ হোসাইনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়