শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত পোহালেই ভোট: বাগেরহাট, কাল ভোট দেবেন ১৩ লাখের বেশি ভোটার, নিরাপত্তায় ৬ স্তরের বলয়

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোট গ্রহণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে এই সরঞ্জাম প্রদান করা হয়।

ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, কলমসহ ভোটগ্রহণ সামগ্রী প্রদান করা হয়। জেলার ৯টি উপজেলার ৫৪৭ কেন্দ্রের জন্য একযোগে এই নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। নছিমন, ভ্যান, ইজিবাইকসহ সুবিধাজনক যানবাহনে করে কেন্দ্রে ভোটগ্রহণ সামগ্রী নিয়ে যাচ্ছেন আনসার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রিজাইডিং কর্মকর্তারা। কেন্দ্রের দূরত্ব অনুযায়ী সন্ধ্যার মধ্যে এসব নির্বাচনী সামগ্রী প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন বলেন, প্রিজাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা শেষে ভোটগ্রহণ সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ সামগ্রী পৌঁছে যাবে বলে জানান এই কর্মকর্তা ।

বাগেরহাটের ৪টি আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, ১২ ফেব্রুয়ারি ১৩ লাখ ৬১ হাজার ১১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়