শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ, প্রশাসন সর্বোচ্চ সতর্ক

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি : দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ, শান্ত ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনায় দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী দুই উপজেলার নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসার শুভ কুমার সরকার সাংবাদিকদের জানান, এই আসনে আগে মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় নতুন করে ২৪ হাজার ৯৭০ জন তরুণ ও ৪ হাজার ৭৭ জন পোস্টাল ভোটার যুক্ত হয়ে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন।

এর মধ্যে নতুন নারী ভোটার ১৩ হাজার ৯২৭ জন এবং নতুন পুরুষ ভোটার ১৩ হাজার ৪৫৪ জন। চূড়ান্ত তালিকায় নারী ভোটার রয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। পার্বতীপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৬২ জন, যা আগের তুলনায় বেড়েছে ১৮ হাজার ৯৬৮ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৯টি। অন্যদিকে ফুলবাড়ী উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে আগের নির্বাচনে ভোটার ছিল ১ লাখ ৫০ হাজার ৪১ জন। হালনাগাদ তালিকায় এবার ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। এখানে ভোটার বেড়েছে ৮ হাজার ৪১৩ জন। পার্বতীপুরের ৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি থাকবে। পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়নের ৭৯টি এবং পৌরসভার ১০টি ভোটকেন্দ্রসহ মোট ৮৯টি কেন্দ্রে ৫৪০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এ. ফারুক সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশ অবাধ ও নিরপেক্ষ রাখতে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে ৩০টি অনলাইন ও ৩৮টি অফলাইন টিম মাঠে কাজ করবে। পুলিশের বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে। তিনটি জোনে থাকবে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

সহকারী রিটার্নিং অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত রাখতে তিন প্লাটুন সেনাবাহিনী, তিন প্লাটুন বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও মোবাইল টিম প্রস্তুত থাকবে। এছাড়াও একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্বে থাকবেন। তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়