শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় র‌্যাবের অভিযানে পুকুর থেকে অস্ত্র উদ্ধার

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার কুমিল্লা: কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকায় একটি পুকুর থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে র‍্যাব।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে কটক বাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুর শ্যালো মেশিন দিয়ে র‍্যাব সেচ কাজ চালিয়ে যাচ্ছে।

এর মধ্যেই বেশ কয়েকটি পিস্তল-বন্দুক ও দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন মেজর সাদমান।

তিনি আরও বলেন, আমরা আপাতত সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। ধারণা হচ্ছে এখানে আরও অস্ত্র রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়