শিরোনাম
◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাশুড়ির ভোট চাইতে লন্ডন থেকে ঠাকুরগাঁওয়ে বিদেশি পুত্রবধূ

বিলেত (লন্ডন) থেকে সোজা ঠাকুরগাঁওয়ের ভোটের ময়দানে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আসা পুত্রবধূর মুখে ‘ভাঙা ভাঙা’ বাংলা শুনে তখন রীতিমতো হুল্লোড় বালিয়াডাঙ্গী উপজেলার লাহিরি এলাকায়। শাশুড়িমা ভোটপ্রার্থী, আর তার হয়েই প্রচারে কোমর বেঁধে নেমেছেন লন্ডনের বাসিন্দা পুত্রবধূ ফ্লাভিয়া।

ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম। তার হয়েই সোমবার (৯ ফেব্রুয়ারি) এক নির্বাচনী সভায় হাজির হয়েছিলেন তার একমাত্র পুত্রবধূ।  

সাহেবি মেজাজ ছেড়ে এদিন একেবারেই ঘরের মেয়ে হয়ে ধরা দিলেন ফ্লাভিয়া। বক্তব্যের শুরুতেই হাসিমুখে জানালেন, ‘আই লাইক বাংলাদেশ।’ এরপর খানিকটা লাজুক হেসে জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার শাশুড়ি খুব ভালো মানুষ, আপনারা ওনাকে ভোট দিবেন।’

বিদেশি তনয়ার মুখে এমন অকপট স্বীকারোক্তি শুনে উপস্থিত জনতা তখন হাসিতে ফেটে পড়েন। জনতার সেই উৎসাহ দেখে মিষ্টি হাসি ফুটে ওঠে ফ্লাভিয়ার মুখেও। মেমসাহেব পুত্রবধূর এই সরলতা আর শাশুড়ির প্রতি ভক্তি মুহূর্তেই মন জয় করে নিয়েছে স্থানীয়দের।

এলাকার মানুষের কাছে ফ্লাভিয়া এখন আর কেবল ‘বিদেশি মেম’ নন, বরং ঘরের আদুরে পুত্রবধূ। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ময়দানে এ ‘লন্ডনি’ চমক লাঙ্গল প্রতীকের পালে কতটা হাওয়া টানে, সেটাই এখন দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়