শিরোনাম
◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে সরকারি জমি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে সরকারি জমি দখল করে অবৈধভাবে নিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। ওই স্থাপনা উচ্ছেদের অভিযানে গিয়ে এসিল্যান্ডের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, অভ্যুত্থানের পর স্থানীয় বাসিন্দা সোলেমান, বেল্লাল, নজরুল ইসলাম, রিপন, সহিদ ও জহির’সহ একটি গোষ্ঠী উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়ার মন্ত্রীপাড়া এলাকায় সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেন। পরে তারা ওই স্থাপনায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এএম মাহবুব উদ্দিন খোকনের নির্বাচনী একটি ব্যানার ঝুলিয়ে দিয়ে বিএনপির কার্যালয় ঘোষণা দেয়। বিষয়টি নজরে এলে স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেন।

অভিযোগের পর সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উচ্ছেদ অভিযানের নির্দেশ দেন। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানের সময় পুরো অবৈধ স্থাপনা অপসারণ না করে একটি অংশ রেখে অভিযান সমাপ্ত করা হয়। স্থানীয়দের দাবি, এতে অভিযুক্তদের প্রতি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তারা দ্রুত পুরো অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত সোলেমান এক অডিও বক্তব্যে জায়গাটি সরকারি স্বীকার করে জানান, তারা ওই জায়গা সরকার থেকে কাগজ করে নিয়েছেন। কিন্তু স্থানীয় দিদার পাটোয়ারী নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন।

চাটখিল সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান, অবৈধ স্থাপনার পুরো অংশ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়