শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৬ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমির হামজা 

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার বেলা ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক সংবাদমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। পেটের পীড়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ফুড পয়জনিং। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

তিনি আরও বলেন, আমরা ইসিজি করেছিলাম, সেই রিপোর্ট ভালো এসেছে। বর্তমানে তাকে স্যালাইন পুশ করা হয়েছে। তিনি সুস্থ বোধ করলে আজই রিলিজ দেওয়া হবে বলে আশা করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়