শিরোনাম
◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় পুড়িয়েছে ধানের শীষ প্রার্থীর ফেস্টুন-ব্যানার

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে  লক্ষণপুরে কয়েকটি স্থানে এঘটনা ঘটে।

লক্ষনপুররইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন অভিযোগ করে বলেন, লক্ষণপুর ইউনিয়নের ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার গভীর রাতে পুড়িয়ে ফেলা হয়। এটা পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে।

 ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “ধানের শীষের পক্ষে জনসমর্থন ও জয়ের সম্ভাবনা দেখে একটি চক্র ভীত হয়ে পড়েছে। সেই কারণেই ইচ্ছাকৃতভাবে তারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনা না হলে এলাকায় সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এসব কর্মকাণ্ড করা হচ্ছে।

স্থানীয়রা জানান, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের ঘটনা সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে। 
 শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মারুফ হোসেন জানান পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। কারা জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়