শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি কর্মকর্তাদের ব্যক্তির গোলামীর কালিমা মুঁছে ফেলতে হবে, আমরা দেশ প্রেমে বাঁচতে চাই: জেলা প্রশাসক

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস বাঁশখালী এর আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ শেষে বাঁশখালী উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শুক্রবার (৬ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার,লেফটেন্যান্ট কর্ণেল আন্দালিব কবির (পিএসসি), চট্টগ্রাম আনসার ও ভিডিপির পরিচালক জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমদ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত,চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ।

এ সময় বাঁশখালীতে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর শাতিল, সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ ওমর সানী আকন,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ খালেদ সাইফুল্লাহ,পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার,সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,আগামী জাতীয় সংসদ নির্বাচন যেনতেন নির্বাচন নয়। এ নির্বাচনের মাধ্যমে আমার আপনার সন্তানের নিরাপত্তা ও দেশের স্বার্থের কথা ভেবে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তারা ব্যক্তি বিশেষের গোলাম নয় , দেশের গোলাম, সে কথা ভেবে কাজ করতে হবে। আমাদের মধ্যে যে কালি লেগেছে,সেটা মুঁছে ফেলার সময় এসেছে। সেটাকে যথাযত ভাবে কাজে লাগাতে হবে। কোন অবস্থানে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে। পুরো ভোট কেন্দ্র এলাকা সিসিটিভির আওতায় থাকবে আর প্রশাসনের কর্মকর্তাদের বডিঅন ক্যামরা থাকবে।

এছাড়া যে কোন অপরাধ সংঘটিত হলে ৫ মিনিটের মধ্যে আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হবে। এদিকে বাঁশখালীর নির্বাচনী সকল তথ্য, কেন্দ্র ম্যাপ, প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তা ও এলাকার যোগাযোগ ব্যবস্থাসহ একটা ”মিত্র” নামে অ্যাপ চালু করেছে, বাঁশখালী উপজেলা অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। সেটার ও উদ্ভোধন করেন প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়